Return and Refund Policy
🔁 রিটার্ন ও রিপ্লেসমেন্ট পলিসি
আমাদের কাছ থেকে ক্রয়কৃত প্রোডাক্টের জন্য আমরা কাস্টমার সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই।
- 🛍️ প্রোডাক্ট ক্রয়ের ৭ দিনের মধ্যে আপনি ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন।
- এই সময়ের মধ্যে প্রোডাক্টে কোনো সমস্যা দেখা দিলে আমরা সেটি পরিবর্তন করে নতুন প্রোডাক্ট প্রদান করবো।
🛠️ ওয়ারেন্টি পলিসি
- 📅 প্রোডাক্টের উপর ৬ মাস পর্যন্ত মেশিন ওয়ারেন্টি প্রদান করা হবে।
- এই সময়ের মধ্যে প্রোডাক্টের মেশিনে কোনো সমস্যা হলে আমাদের নীতিমালা অনুযায়ী সার্ভিস দেওয়া হবে, ইনশাআল্লাহ।
🔧 ওয়ারেন্টি সার্ভিসের নিয়মাবলী
আপনি নিচের যেকোনো একটি অপশন বেছে নিতে পারবেন:
👉 অপশন ১:
- আপনি আপনার নষ্ট প্রোডাক্টটি আমাদের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন।
- আমরা প্রোডাক্টটি গ্রহণ করে যাচাই করার পর আপনার জন্য নতুন/সার্ভিসকৃত প্রোডাক্ট পাঠিয়ে দিবো।
👉 অপশন ২:
- আমরা আগে থেকেই আপনার জন্য একটি নতুন প্রোডাক্ট পাঠিয়ে দেবো।
- নতুন প্রোডাক্টটি গ্রহণ করার সময় সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে এবং পুরাতন (নষ্ট) প্রোডাক্টটি কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিতে হবে।
- আপনার নষ্ট প্রোডাক্টটি আমাদের কাছে পৌঁছানোর পর আমরা সেটি যাচাই করবো।
- যাচাইয়ের পর যদি প্রোডাক্টে সমস্যা পাওয়া যায়, তাহলে আপনার টাকা রিফান্ড করা হবে।
📌 দ্রষ্টব্য:
প্রোডাক্টটি আসলেই ত্রুটিপূর্ণ কিনা তা যাচাই করা আমাদের জন্য আবশ্যক, তাই যাচাই শেষে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে।